Friday, May 1, 2020

বেদান্তের লক ডাউন পর্বে লিখছেন মুহাম্মদ সেলিম রেজা

ভাল্লাগে না মোটেই
মুহাম্মদ সেলিম রেজা
---         ---         ---
নামটি তার ঊষারাণী নদী ধারে বাড়ি
বয়স হল বছর তিন দস্যিপনার ধাড়ী।
সকাল বিকেল বাড়ি পালায় গুটিগুটি পায়
ভয় করে না জলে পড়ে শিয়াল ধরে খায়।
সূযোগ পেলেই চেপে ধরে কুকুরছানার কান 
মেনিটারে চুবিয়ে জলে বলে মাছ ধরে আন।

নদীর সাথে সখ্য তার জলের সাথে আড়ি
সাজিয়ে বালি গড়ে প্রাসাদ মাটি দিয়ে গাড়ি।
পাখপাখালি বন্ধু তার গাছগাছালি আত্মীয়
চাঁদতারা দেয় পাহারা ঘোরে যখন রাতে ও।
ভুতপেত্নি জ্বিনপরী আছে যত চেলা তার
ঘিরে রাখে আগে পিছে করে যখন ঘরবার।

খেলা শুধু খেলা তার পড়ায় নেইকো ধ্যান
চুকচুক চোষে পেনসিল স্লেট করে খানখান।
খাতার পাতা ছিঁড়ে বানায় ফুল নৌকো ঘুড়ি
পুতুলটারে দেখায় ভয় তুলে কলমছড়ি।
রেগে গিয়ে বকা দিলে হাসে মিটিমিটি
আঁচল জড়িয়ে ধরে মা-র করে লুটোপুটি।
নাকে কেঁদে কহে মাকে কেন বোঝ না
খেলা ছেড়ে অ আ ক খ মোটেই ভাল্লাগে না।


No comments:

Post a Comment