Friday, May 1, 2020

বেদান্তের লক ডাউন পর্বে লিখছেন শ্রাবনী বৈরাগ্য

শিকার

শ্রাবনী বৈরাগ্য 

বয়সটা তখন
নয় বা দশ
হয়তো বা এগারো- বারোও হতে পারে
মনোরঞ্জিত করেছি বহুজনকে
কখনো বাসের পিছনের
সিটে বসে থাকা জীর্ণকায় কাকুটাকে।
কখনো বা পাশের বাড়ির
সেই লম্বা মতো- ফর্সা মতো
কেমন একটা দেখতে দিদিটাকে।
আবার কখনো ঝুলন মেলার ভিড়ে
অগোচরেই ঢুকে যাওয়া
পাশের পাড়ার দাদাটাকে।



No comments:

Post a Comment