Friday, May 1, 2020

সাফি আহমেদের লেখা গল্প


নাগা বাল

সাফি আহমেদ (শ্রীনগর)

অনুবাদ: দেবশ্রী চক্রবর্তী

একদিন সন্ধ্যায় কানভাল জি আর  ওনার স্ত্রী এবং বাচ্চারা জম্মুতে এসে পৌঁছালেন। তাদের সঙ্গে ছিলো একটা বিশাল বড়ো সুটকেস আর ব্যাগ । তাদের সেই বিশাল ব্যাগে করে  কিছু প্রয়োজনীয় জামাকাপড়, ব্যাঙ্কের কাগজ পত্র আর জমির দলিল দস্তাবেজ এসব তারা নিয়ে এসেছিল। সেদিন তারা যখন এলেন, তার আগে তারা তাদের প্রতিবেশীদের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই দৃশ্য চোখে দেখা যায়না, বিদায় বেলায় তারা একে অপরকে জড়িয়ে কেঁদেছিলেন এবং কনভাল জির পরিবার প্রতিবেশীদের বলেছিলেন, তারা যেন ওনাদের ভুলে যায়।

এই পরিবার উপত্যকা ত্যাগ করে যেতে চাননি, কিন্তু তাদের আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবরা তাদের বাধ্য করেছিল উপত্যকা ত্যাগ করতে। কিন্তু সেই সময়ের পরিস্থিতিও অনেকটাই এরজন্য দায়ী ছিলো। যতটা প্রয়োজন, ঠিক সেই টুকু জিনিশপত্র সঙ্গে নিয়ে তারা জম্মুতে এসেছেন। কারন তাদের মনে কোথাও একটা দৃঢ় ধারনা ছিলো যে খুব তাড়াতাড়ি তারা আবার উপত্যকায় ফিরে আসবেন।

জম্মুতে পৌঁছে প্রথম রাতটা তারা কাটালেন রাস্তার ধারে, খোলা আকাশের নীচে। তারা যেখানে ছিলেন, তার পাশেই একটা মন্দির ছিল, সেই মন্দির থেকে তাদের খাওয়ার দেওয়া হয়েছিল। রাতের খাবার শেষ করে কানভাল জির পরিবার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। কারন সারাদিনের পথচলা আর শারীরিক কষ্টে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু সবাই ঘুমিয়ে পরলেও কানভাল জির চোখে কোন ঘুম ছিল না। তিনি খালি এপাশ আর ওপাশ করছিলেন। কোন একটা দুশ্চিন্তা যেন তাঁকে খেয়ে নিচ্ছিল। ঘুম আসছে না , আর এইভাবে শুয়ে থাকতেও ভালো লাগছিল না, তাই মনের খারাপ চিন্তা দূর করার জন্য তিনি একটা সিগারেট জ্বালালেন। সেই সময় তাঁর ছোটবেলার বন্ধু আকবরের কথা খুব মনে পড়ল। আকবর তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসেছিল। সেই বিদায় মুহূর্তটা কিছুতেই সে ভুলতে পাড়ছে না। সেই সময় তাদের দুজনের হৃদয় রক্তাক্ত হয়ে উঠেছিল। কারন, তারা কোনদিন ভাবেন নি যে তাদের এইভাবে আলাদা হয়ে যেতে হবে। তাদের মনে হচ্ছিল আর্তনাদ করে তারা কাঁদবে। কিন্তু আশেপাশে বহু লোকজন থাকায় তারা কাঁদতে পারেননি। সেদিন আকবার প্রায় জোর করে কানভাল জির পকেটে কিছু টাকা দিয়ে দিয়েছিল।

বিদায় বেলায় আকবর তাঁকে বলে, তুমি যেখানেই থাকো, আমাকে একটু খবর দিয়ো, তাহলে আমি যোগাযোগ রাখতে পারবো।

পরেরদিন তাদের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তারা কিছু বাসনপত্র পায়। এইভাবে তাদের জীবনের এক কঠোর এবং ভয়ংকর অধ্যায় শুরু হয়। গ্রীষ্মের দুপুরে এইসব তাঁবু গুলো যেন এক একটি অগ্নি পিণ্ডে পরিণত হলো। এমন একটি জায়গায় তারা বসবাস শুরু করেন, যেখানে তাদের বিনোদনের জন্য কোন জায়গা ছিলো না। একে তো গ্রীষ্মকালে এইসব তাঁবু গুলো আগুনের পিণ্ডে পরিণত হতো, সেখানে বসে স্টোভ জ্বালিয়ে তাদের রান্না করতে হত। তাছাড়া জল আনতে হতো রোদে পুড়ে অনেক দূরের থেকে। জল আনার সময় কানভাল জির নাগা বালের কথা মনে পড়ে যেতো। সময়ের সরণী বেয়ে তিনি যেন সেই নাগা বালের কাছে পৌঁছে যেতেন। নাগা বালের স্মৃতি মনে আসতেই তিনি জল আনার বালতিতে একটা লাথি মারতেন।

নাগা বাল হচ্ছে তাঁর গ্রামের একটি স্বচ্ছ সুন্দর ঝর্ণা। এই ঝর্ণা লম্বায় আর চওড়ায় প্রায় একশো মিটার প্রশস্ত ছিলো। এর প্রতিটি ধারার খাঁজে একটি করে মূর্তি বসানো থাকতো। এর জল এতো পরিষ্কার ছিলো যে কারুকে এই জলের ওপর দিয়ে জুতো পরে যেতে দেওয়া হতো না। এই জায়গাটা ছিলো ঈশ্বরের উপাসনার, শুধু হিন্দু না, অন্য সম্প্রদায়ের মানুষজনও এই ঝর্ণাকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখত। এই ঝর্ণার মধ্যে যেসব মূর্তি বসানো ছিলো, ভোরবেলা স্থানীয় মানুষেরা এইসব মূর্তির ওপর ফুল দিয়ে তাকে পূজা করতেন। এই ঝর্নার আরেকটি ধারায় স্থানী মানুষেরা পোশাক এবং বাসনপত্র পরিষ্কার করতেন। এই ঝর্নার পাশে একটা বিশাল বড়ো পাথরের পাঁচিল ছিলো, সেই পাঁচিলের সাথে পাথরের পাটাতন ছিল, সেখানে বসে নামাজ পড়তেন স্থানীয় মানুষেরা। সেই অর্থে নাগা বালকে ধর্মীয় সম্প্রীতির প্রতীক বলা যেতে পারে। স্থানীয় শিশুরা ওপর থেকে ঝর্ণায় ঝাঁপ দিয়ে স্নান করতো। কানভাল জি আর আকবরের নিত্যদিনের কাজই ছিল এই নাগা বালে এসে স্নান করা আর নিজেদের ব্যক্তিগত কথাবার্তা আলোচনা করা।

উপত্যকা থেকে এখানে আসার পর কানভাল জির জীবনের এরকম পরিবর্তন হবে, তা তিনি কোনদিন ভাবতেও পারেননি। এখন রোজ তাঁর কপালে দুই বালতি জলই বরাদ্দ।

গরম রাস্তায় চলাফেরা করতে করতে কয়ানভাল জির পায়ে ফোসকা পরে গেছিল। কানভাল জির স্ত্রী তাঁর স্বামীর পায়ের অবস্থা দেখে বললেন, তোমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, তাই না? এসো আমি ওষুধ লাগিয়ে দিই।

কানভাল জি উত্তরে বললেন, আমার পায়ের যন্ত্রণা কিছুই না। কিন্তু নাগা বালের স্মৃতি আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে।

এইদিকে আকবরও তাঁর বন্ধুর জন্য অত্যন্ত কষ্টে দিন কাটাতে লাগলেন। দিনের বেশিরভাগ সময় তিনি নাগা বালে গিয়ে মূর্তি গুলোর দিকে তাকিয়ে অতীত রোমন্থন করতে থাকেন। আর যদি কেউ এই অঞ্চলকে অশ্রদ্ধা করে কিছু করার চেষ্টা করে, তিনি তাদের আক্রমণ করে। এক অর্থে আকবর নাগা বালের রক্ষকে পরিণত হয়।

দিন কেমনভাবে যেন এগিয়ে যেতে থাকে। কানভালি জির পরিবার সহ অন্য পরিবারেরা পাঁচ তলার একটি বাড়িতে আশ্রয় পান। কিন্তু নাগা বালের স্মৃতি তাঁকে তাড়িয়ে বেড়াতে থাকে।

দেখতে দেখতে কানভাল জির ছেলেরা বড়ো হতে থাকেন, তারা কলেজ এবং ইউনিভার্সিটির গণ্ডি পার করে ভালো চাকরিও পেয়ে যায়। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যও তাদের জীবনে আসে, এখন তারা সাওয়ারে স্নান করে, নাগা বালের স্মৃতি তাদের মন থেকে ধীরে ধীরে মুছে যেতে থাকে। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে কানভাল জীকে কিছু কিছু ব্যাপার বিদ্ধ করতে থাকে। ছেলেমেয়েরা এখন আর সেই অর্থে তার সাথে দেখাও করতে আসে না। হয় তো ধীরে ধীরে বাবাকে তারা ভুলেও যেতে থাকে। স্ত্রীর মৃত্যুর পর তিনি আরো একা হয়ে গেলেন। তাঁর কথা শোনার মতো আশেপাশে আর কেউ থাকলো না তখন। ধীরে ধীরে কঙ্কালসার এক মানুষে পরিণত হল কানভাল জি।

আকবরের অবস্থাও কম শোচনীয় ছিল না। তাঁর ছেলে হিংসার শিকার হয়ে মারা যায়, তারপর তাঁর মেয়ের বিয়ের পর, তাঁর জীবনটাই যেন অনিশ্চিত হয়ে ওঠে। তাঁর মানসিক অবস্থা সেই সময় স্থানীয় মানুষের আলোচ্য বিষয়ে পরিণত হয়। কেউ যদি নাগা বালের দিকে জুতো পরে যায়, তাহলেই সে আক্রমণ করে, এক কথায় সে নাগা বালের রক্ষকে পরিণত হয়।

সবাই বলতে থাকে যে, তাঁর ছেলের মৃত্যুর জন্য সে এরকম পাগল হয়ে গেছে। সবাই তাঁকে করুণার দৃষ্টিতে দেখতে থাকে।

পণ্ডিতেরা যখন উপত্যকায় ফিরতে শুরু করলেন, কানভাল জি সবার প্রথম নিজের বাক্স প্যাটরা গুছিয়ে বাসে উঠে বসলেন। মনে মনে তিনি আকবরকে নিয়ে নানারঙের স্বপ্নও দেখতে লাগলেন। তাঁর স্বপ্নের প্রতিটি স্তরে শুধু আকবর আর নাগা বাল। কিন্তু খুব তাড়াতাড়ি তাঁর স্বপ্ন ভঙ্গ হল। তিনি চারদিক খুব ভালো করে দেখে বললেন, এটা কি কোন জেলখানা, যেখানে তিনি নিজের অজান্তে পৌঁছে গেছেন? চারপাশে শুধু সেনা, মানুষজন শান্তিতে বসবাস করবে কি করে? আর আকবরই বা কোথায়?

একদিন কানভালজি কারুকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লেন নাগা বালের পথে। নাগাবালে পৌঁছে তিনি আকবরের অপেক্ষা করছিলেন। এমন সময় আকরর দূর থেকে তাঁকে দেখছিলেন, তিনি তো নাগাবালের রক্ষক, এই লোকটাও কি জুতো পরে এসেছে? খুব ভালো করে লক্ষ্য করতে গিয়ে সে তাঁর বন্ধুকে চিনতে পেরে গেলেন। কানভালজির নাম ধরে কয়েক বার ডাকার পর তিনি পেছন ফিরে দেখলেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি তাঁর বন্ধুকে চিনতে পেরে গেলেন। তারপর দুই দিক থেকে দুই বন্ধু ছুটতে থাকলেন একে অপরকে লক্ষ্য করে। তারপর ঝাঁপ দিলেন মাগা বালের জলে। জল থেকে যখন তারা আলিঙ্গন বদ্ধ অবস্থায় উঠে দাঁড়ালেন, ততক্ষণে তাদের জামা কাপড় সব কিছু ভিজে গেছিল। কিন্তু এসব পারিপার্শ্বিক সব কিছুকে অবজ্ঞা করে, তারা এঁকে অপরকে আলিঙ্গন করে স্নান করতেই থাকলেন।

                                                


                                                                     Naga Bal



Shafi Ahmad( Srinagar)

            Kanval Ji, his spouse and children arrived in Jammu late in the evening with a suit case and a bag in hand. These carry bags contained essentials like clothes,  some papers , bank pass book, testimonials and the land records. A day before, they left, they visited their neighbours, friends and acquaintances. Both sides expressed grief and even wept bitterly seeking each other’s forgiveness .Kanval Ji and his family were against the migration but other members of the community persuaded, even pressurised, them to fall in line. A little of essentials were packed by them thinking they will return to their native place very soon. On reaching Jammu they decided to spend the night in the open on a foot path near the temple where they were provided with some eatables by the temple management. Having travelled the cumbersome journey on the meandering road, during day time, they felt exhausted. This resulted in a quick sleep but Kanval Ji could not sleep and kept turning his body here and there . Occasionally , he sat and lit a cigarette trying to ward off evil thoughts. He remembered his childhood friend Akbar who accompanied him to the bus station. Their faces had elongated and it was evident their hearts are bleeding as they never had thought of parting ways in such a manner any time in their life. They would have cried loudly but the presence of  people standing around did not allow that. Before leaving, Akbar put some money forcibly into Kanval Ji’s pocket.
“Take care lest someone labels you wrongly.” Kanval Ji whispered in his ear.
“ Don’t panic but keep me informed about your whereabouts so that we can meet again.” said Akbar.
            Next day they were sent to a tent colony  where officials and NGO workers handed them some utensils .Life, accompanied by hardships, moved on. Hot summer resulted in burning sensation in the low height tents. There was hardly any place for extra curricular activities for the children and young people. The kerosene stove added fire to the already hot place when cooking was done. A long queue near the water tanker in the morning and evening irritated Kanval Ji. Every other hardship was acceptable to Kanval Ji but Naga Bal would strike his memory and he, time and again, thought to kick the bucket far off, run away and reach Naga Bal.
            Naga Bal was a clear water spring in his village which had dimensions of about one hundred odd meters on all sides. Some space was reserved for installation of idols at the spot where the spring originated. The water oozing near it was cleaner and nobody would be allowed to walk in with slippers on. The worshipers thought the place as revered and people of other communities also showed   respect .This spot was popularly called as Bhagwan (The God) and all restrained themselves from going there with foot wear on. The idols would be sprinkled with water and showered with flower petals in the morning by the worshippers. Remaining part of the spring was used for bathing and washing of utensils or clothes. The periphery of the spring was enclosed by a stone wall and  a long stone slab was reserved for people who would like to offer Namaz. Naga Bal, as such, was a symbol of common culture and religious tolerance. The children would jump from the higher contour into the spring and enjoy bathing. For Akbar and Kanval Ji it was a routine to reach early, indulge in gossip for some time and then plunge in to the spring for taking bath.
            Post migration the two friends separated and the living conditions changed. Kanval Ji had no availability of water in abundance but had to remain content with one or two buckets of water.
“Let me put some ointment on your feet.” His wife would say while tending to the blisters on his foot soles.
“The pain in my soles is too little but remembering and remaining far off from Naga Bal kills me daily.” He would reply with sighs.
 Around a mile from the camp ran a small rivulet and fetching water from there would inflict painful scars on foot soles. Although Akbar had plenty of water at his disposal but separation from his friend had inflicted deep emotional wounds .In the memory of his friend, Akbar safeguarded the place where idols remained installed. He would pick a quarrel with the people who tried to disrespect  the place .He had made himself a self anointed guardian of the place. After some time Kanval Ji, his family and other members of the community were shifted to a five storey building where additional facilities were provided. But for Kanval Ji Naga Bal was a haunting memory.
            Life moved on in its stride till children attained nubile age and they tried to live  their life with own convenience. Life in college hostels and rented accommodations provided them the opportunity to live separately. For them new ways of economic opportunities and livelihood provided newer pastures. With bigger companies offering jobs the economic contours widened but there was little time for enjoyment and human relations due to additional work load. They used showers and Naga Bal became unimportant for them. With their own families raised they found fewer hours to visit their parents. As time passed many troubles hit Kanval Ji which disturbed his life. His childhood friend Akbar got separated from him and so was Naga Bal. He faced the brunt of severe climatic conditions but provided good education to his children who were now getting farther from him. Losing affiliation with her children had severe impact on her life and it resulted in heart ailment to his wife who left for heavenly abode. This proved a bolt from blue for Kanval Ji. He continued to live in the government colony but social life received a dent. He, of and on talked in soliloquy but his whispers were neither audible nor understandable. He was so emaciated he resembled a bony skeleton.
            Akbar’s life was not less tragic. First his son was devoured by violence and after bidding farewell to his daughter, on her marriage, his life remained unstable. His psychiatric condition became talk of the town. His objection to moving people in the direction of Bhagwan with slippers on invited wrath and derogatory remarks
“Since his young son died he has lost his mental balance .”
“Leave him alone. He has some psychological problem.”
            When the return of Pandits was announced Kanval Ji was among first boarders in the bus. He yearned to meet Akbar and have a bath in Naga Bal. He cultivated a thought process and pictured Akbar and himself involved in gossip and then a plunge in to the spring. But new place was no different.
“I came here with a hope but they have put us in a big jail. Fortified colony, gun totting security men, no Akbar and no Nagabal.....I am bird in a cage. I won’t reside here .” Kanval Ji often whispered.
            One day, he left early in the morning without informing any one. After traversing the distance for a couple of hours he reached Naga Bal. He was devoid of power of speech. He sat on the banks of the spring. Following his daily routine Akbar reached and he kept his eyes fixed on the revered area lest someone walked with slipper on. Sitting at some distance from each other they kept on whispering which none heard or understood. They occasionally gazed towards the sky as if seeking answers for intricate questions. They drew some pictures with the help of small twigs. In between Akbar put his index finger in his nostrils and extracted boogers. With their present disturbed both lived in the past.
“Kanval Jia.” Akbar called in a feeble voice as if words emanated from a deep well.
He did not receive any response but at intervals he kept on calling the name of his friend.
“Ho. Abruptly, both got up ,ran towards each other, had a tight embrace and with clothes on jumped in to  Naga Bal.
..” Kanval Ji called back as if he was woken up from deep slumber.

Kanval Ji and Ho continued for some time reverberating feebly in the environs of the spring. Somehow the silent spark of emotions was stoked .






No comments:

Post a Comment