Friday, May 1, 2020

বেদান্তের লক ডাউন পর্বে লিখছেন সব্যসাচী নজরুল

মাত্র ক'টাদিন
সব্যসাচী নজরুল

মাত্র ক'টাদিনই তো থাকবো বদ্ধ ঘরে
জনে জনে দূরত্বও থাকুক আপন-পরে।

আড্ডবাজিটাও বন্ধ থাকনা এই সময়
দুঃখ শেষে সুখ আসবেই, নেইকো সংশয়।

না হয় লেখাপড়াটাও ক'টাদিন বন্ধ হলো
খেলাধুলাও বন্ধ থাক, প্রার্থনা করি চলো।

কূ রাজনীতি বন্ধ হয়ে হোক মানবিক
মানবতায় ঋদ্ধ নেতা ছুটুক দিগ্বিদিক।

স্বাস্থ্য বিধি, নিষেধাজ্ঞা মানলে পরে সবে
করোনা ধ্বংস হবেই হবে, হবেই হবে তবে।

মহাপ্রভুর সেজদাটা হোক পরম ভক্তিময়
করোনা এ মহাপ্রলয়াবসানে আসুক সুসময়।



No comments:

Post a Comment