Friday, May 1, 2020

বেদান্তের লক ডাউন পর্বে লিখছেন বৃন্দাবন ঘোষ

বলবোই

বৃন্দাবন ঘোষ



কেমন যেন করে হাহাকার ভিতরটা আমার, 
তোমার লাগি বুঝাই কি হয় ভাষা ভালো নেই আর। 
কতদিন তো হয়ে গেল নতুন তুমি তেমনি। 
তোমায় পাবার বাসনা সে যায় কি এমনি এমনি? 
বাসনা যেতে চাই না দিতে ধরে রাখতে চাই, 
ধরে রাখার মধ্যে অপার অসীম আনন্দ পাই। 
থাকতে কে চায় নিরানন্দে তেমন কজন আছে, 
শত জনের এক জনেরও খবর তো নেই কাছে। 
তোমায় রাখব আপন করে এখনো বলি জোরে, 
থাকবে তুমি আমার হয়ে বিচ্ছেদ কে করে। 
শতবাধার মাঝেও তুমি হবেই আমার, 
এই ক্ষেত্রে হবে না জেনো নড়চড় 
কথার। 
তোমায় পেলে অমৃত টাও যেন আলুনি লাগে, 
তুমি জন্ম জন্মের সাথী তা বলবোই  আগে। 



No comments:

Post a Comment