শীত
-----------
-মুহা .আকমাল হোসেন
শহরের আলোর ভিতর
একটা নুলো শীত বসে থাকে
মৃত কম্বল রাজপ্রাসাদে।
উৎসবের আকাশে ইস্ত্রি করা মেঘ
মসৃণ নারীর লাজুক ঘুঙুর হাসতে হাসতে -
গলে যায় আকাশ গঙ্গার জলে।
আমারা শীতের বিষে বসে ওঝার উঠোনে ...
নদী
------
একটা নদী ভুখা ময়ালের মত শুয়ে থাকে
একটা নদীর আয়না আমাকেই ফিরিয়ে দেয়
একটা নদীর পোয়াতি হওয়ার গল্প রূপকথা ।
সভ্যতার ছাপ পড়ে আছে পাড়ে!
অরণ্য নকশা পথে পাখিদের দৈনন্দিকতা নদী পার হয়
এখানে পৃথিবীর প্রথম গল্পরা মাছ হয়ে খেলা করে ।
একটা নদী শায়া খুলে চরের বাসর জ্যোৎস্নায়
একটা নদীর দুঃসহস রাষ্ট্র ভূগোল ভাঙার
একটা নদী পাঁঝরা পাড়ার মেহদী মাখা বিয়ের গান ।

দুটো কবিতাই ভালো লাগলো। রূপচিত্র বিষয়-ভাবনা অনন্য।
ReplyDelete