চেনা অতিথি
বীরেন্দ্র নাথ মহাপাত্র
এ-দেশ আমার গর্ব
আমার জন্মভূমি ,
ফলে-ফুলে লভেছি জনম
প্রণমি তোমায় ভূমি।
এ-ভূমি পরে জন্মেছে কত-
শত মানব মানবী ,
তারই মাঝে এসেছিল
জাতে তুর্কি ও বর্গী ।
নানা ভাবে নানা জাত
এসেছিল এ দেশে,
ভিন্নতা মাঝে একটা
শিখেছিল তারা এ-দেশে ।
যুগ যুগ ধরে এ-দেশে
কত রাজা রাজত্ব করে গেল,
মহিমা প্রকাশে-
মোগলরা সবে ,শ্রেষ্ঠতার আসন পেল ।
বেনিয়া ইংরেজ এ-দেশের বুকে
দুশ বছর শাসন শোষণ করে গেল,
পরাধীনতার গ্লানি মোছাতে
বিপ্লবীরা ফাঁসির দড়ি গলায় নিলো ।
স্বাধীনতার জয় ঘন্টা বাজলো-
ইংরেজরা গেল এ-দেশ ছেড়ে,
স্বাধীনতার স্বাদ যে পেলাম
শহীদদের হারিয়ে ।
জন্মভূমির পাশে যে ঠাঁই পায়
অনেক মনীষী ,
শহীদ বেদী তলে শায়িত যারা
হয়ে রইল,চিরকালের চেনা অতিথি ।

No comments:
Post a Comment