সাক্ষরতা লাভের ক্লাসে
অভিজিৎ দাসকর্মকার
১টি কম্পাস রবীন্দ্র স্ট্যাচুর মোড়ে সাইরেন টানছে, ফুসফুসে বড়রাস্তা মোড়ের পৌর আলো নিরর্থক ক্ষমাপ্রার্থী___
জ্ঞানশূন্যের ঈশাণ কোণে পর্দা নগরীতে ঢুকছে যাত্রীসাধারণের প্রস্তাবনা ভর্তি ডাউন লোকাল ।
বালকবেলার রোলকল এখন শব্দবৃক্ষের অ্যাপ্রোচ করে।
ঠোঁটে ফেব্রুয়ারি রঙের পিনকোড।
বিবর্ণ মনের পরাগমিলিত ফুলটি সূচকের নামে গন্ধ ছড়াচ্ছে, গা-ময় পচন আর হস্তাক্ষরে নতুন ইস্তেহার।
রাতগুলোর নক্সী সেলাই টহল দিচ্ছে বইকাল দৃশ্যে।
ও তুমিই তাহলে,
রাশিচক্রে ষাড়ের চরিত্রটির ক্ষেত্রফলে প্রোফাইল পিকচার নেই, আর
উভচর সম্প্রদায়ের ব্যাসার্ধ ওডিসি-র আকার নিয়েছে।
নলেনগুড়ের ইমিটেশন মিষ্টিতে বাংলা সাবটাইটেল নেই।
অথচ, নীচের দিকে শতরঞ্জি জুড়ে শীতকালিন অধিবেশনে 98.3 FM its hot ...
অতীতচারী অপরাহ্নের আগামীকালে চাঁদটির ফুলপিসি তখনও সাক্ষরতা লাভের ক্লাস করছে ...
No comments:
Post a Comment